বালি, সবজি ও ফল দিয়ে তৈরি শিল্পকর্ম। ছবি: ANI
Published on
:
1 min read
বালির সঙ্গে ২২ রকমের সবজি ও ১০ রকমের ফল ব্যবহার করে পুরীর সমুদ্র সৈকতে দুর্গার মুখের আদল তৈরি করলেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। লেখা হয়েছে Happy Durga Puja। সংবাদসংস্থা ANI জানিয়েছে, প্রায় ৮ টন বালি ব্যবহার করে ৫ ঘণ্টায় ১০ ফুট উঁচু এই ইনস্টলেশনটি তৈরি করা হয়েছে। কমলালেবু, আপেল, আঙুর, কলা, শসা, লেবু, উচ্ছে, গাজর-সহ মোট ৩২ রকমের ফল ও সবজি ব্যবহার করা হয়েছে। দুর্গাপুজোর আনন্দ উদযাপনের এক অভিনব উপায় তুলে ধরেছেন পট্টনায়েক তাঁর Sand Art Institute-এর ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে।