'বিগ বস' হাউজ থেকে বাদ পড়লেন আরও একজন। প্রি-দুর্গাপুজো উদ্যাপনের হাসি ঠাট্টার মধ্যেও বহাল রইল এভিকশন। দুর্গাপুজোর আগেই বাড়ি ফিরলেন অনুষ্কা ঘোষ, থেকে গেলেন ঝিলম গুপ্ত।
প্রসঙ্গত, এই সপ্তাহে দর্শকদের ভোটের নিরিখে বটম ২ -এ ছিলেন ঝিলম গুপ্ত এবং অনুষ্কা ঘোষ। শেষ পর্যন্ত ঝিলম থেকে গেলেন 'বিগ বস বাংলা'য়, বাদ পড়লেন অনুষ্কা। এদিন বাদ পড়েই অনুষ্কা জানালেন খুবই দুর্ভাগ্যজনক যে তিনি বাদ পড়লেন। আর তিনি আসার আগেই অর্ধেক গেম খেলা হয়ে গিয়েছিল, তাই এত তাড়াতাড়ি বাদ পড়ে গেলেন। তবে তিনি ১০০ নয়, ১১০ শতাংশ দিয়েছেন। সকলের মধ্যে তিনিই সকলের নজর কেড়েছেন, এটাই তাঁর প্রাপ্য।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, অনুষ্কা একাধিক রিয়্যালিটি শোয়ে অংশ নিয়েছেন, অনেক অভিজ্ঞতা তাঁর। 'বিগ বস বাংলা'য় এসেও তিনি প্রথম দিন থেকেই নানা প্ল্যানিং, প্লটিং করেছেন, চক্রান্ত করেছেন। কিন্তু শেষ হাসি হাসতে পারলেন না। অল্প কদিনেই বাড়ি থেকে বাদ পড়লেন তিনি। যদিও তিনি এদিন বাদ পড়েই হাউজমেটদের দোষারোপ করেন। দাবি করেন কেউ তাঁকে দলে নেননি, তাঁর বিরুদ্ধে খেলেছেন। যদিও সৌরভ গাঙ্গুলি জানিয়ে দেন এটা সঠিক নয়। তিনি দর্শকদের বিচারে বাদ পড়লেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে 'বিগ বস বাংলা'। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এগিয়ে চলেছে এই শো। এবারের প্রতিযোগী হিসেবে আছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল, দীপেন্দু বিশ্বাস, প্রমুখ। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়তেই ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজবীর দে। দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু কামাল। খেলা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন জয়িতা চ্যাটার্জি। গত সপ্তাহে এলিমিনেট হয়েছেন অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী। এই সপ্তাহে গেম থেকে বাদ পড়লেন সোহিনী পাল, এবং এন্ট্রি নিয়েছেন অনুষ্কা। গত রবিবারের পর্বে বাদ গেলেন না কেউই। এই সপ্তাহের মাঝে বাদ গেলেন দীপেন্দু বিশ্বাস। আর রবিবার অনুষ্কা।
https://youtu.be/TxYBiH412n0?si=z5GLxFqy_ByxmC6f
