বরিশাল বাকেরগঞ্জে ঐতিহ্যবাহী দুধলমৌ আর্শেদ কাদের ম্যামোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) কমিটি অনুমোদন হয়েছে।
১১ অক্টোবর রবিবার, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল মোঃ হাসান মাহমুদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিত এ তথ্য জানানো হয়।
দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মোশারেফ হোসেন ও কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য মনোনীত হয়েছেন মোঃ আল মামুন হাওলাদার, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হয়েছেন মোঃ নয়ন মাহমুদ।
সদস্য সচিব মনোনীত হয়েছেন প্রধান শিক্ষক এস এম হাবিবুর রহমান (পদাধিকারবলে)।
বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুধল মৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির/ (এডহক) কমিটির দায়িত্ব পেয়ে সভাপতি মোশারফ হোসেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল শিক্ষা বোর্ড কতৃপক্ষ ও সংশ্লিষ্টদের ধন্যাবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সকলের কাছে দোয়া কামনা করেন যেন ঐতিহৃবাহী দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির যে গুরুদায়িত্ব পেয়েছেন তা যেন যথাযথভাবে পালন করে শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করতে পারেন।
