বিরল সীমান্তে ভারতীয় ২৪৮ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১০:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ২৪৮টি নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ট্যাবলেটের সিজারমূল্য ৭৪ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, সোমবার (১৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধীন ধর্মজান বিওপির একটি দল বিশেষ অভিযান চালায়। বিরল উপজেলার সীমান্তবর্তী কাঠুলিয়াপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ট্যাবলেটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।
