বিদায়ী রাজ্য সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্প স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে চরম গাফিলতি করেছিল। অনিয়মের খেসারত দিতে হল দেশের অন্যতম পরিচিত টিপিএ সংস্থা ‘মেডি অ্যাসিস্ট ইনসিওরেন্স টিপিএ প্রাইভেট লিমিটেড’-কে।
স্বাস্থ্যভবনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, টিপিএ কর্মীদের কমিশন আদায় ও অনৈতিক দাবি নিয়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ ছিল।
কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগ ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-র অধীনস্থ ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি বাছাইয়ের উচ্চ পর্যায়ের ই-টেন্ডার প্রক্রিয়া থেকে সংস্থাটিকে সরাসরি বাদ দিল স্বাস্থ্যদপ্তরের অধীনে রাজ্য স্বাস্থ্য সংস্থা বা স্টেট হেলথ এজেন্সি। স্বাস্থ্যভবন সূত্রের খবর, আগে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি হিসাবে দায়িত্ব পালন করার সময় মেডি অ্যাসিস্টের ভূমিকা সন্তোষজনক ছিল না। তাদের কাজকর্মের পদ্ধতিতে বেশ কিছু গুরুতর অনিয়মও স্বাস্থ্যকর্তাদের নজরে আসে।
রাজ্য স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ, সরকারি প্রকল্পের গাইডলাইন ও নির্দেশিকা মেনে চলার ক্ষেত্রে একাধিকবার ব্যর্থ হয়েছে এই সংস্থাটি। স্বাস্থ্যভবনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, টিপিএ কর্মীদের কমিশন আদায় ও অনৈতিক দাবি নিয়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ ছিল। আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে মেডি অ্যাসিস্টকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতি ও অসাধু কার্যকলাপের বিরুদ্ধে একটি স্পষ্ট ও কঠোর বার্তা দেবে।
