সংবাদ · সাধারণ
‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ সম্মাননা পেলেন সাফা
১২/১০/২০২৬

অভিনয়ের ব্যস্ততা
কিংবা পর্দায় নিয়মিত উপস্থিতির চেয়ে কাজের মানকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী
সাফা কবির। এক যুগের বেশি সময়ের অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে নিজের
আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। এবার তার অর্জনের ঝুলিতে যুক্ত হলো নতুন একটি সম্মাননা।
নারীর সাফল্য ও পথচলার স্বীকৃতি হিসেবে সাফা কবির পেয়েছেন ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’।সম্মাননা পাওয়ার
পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সাফা। একই সঙ্গে নারীদের নিজেদের
শক্তি ও সামর্থ্যকে চিনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।সাফা কবির লিখেছেন,
‘প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই, তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের
শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।’এই স্বীকৃতির জন্য
আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রতিটি স্বীকৃতিই
আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরও পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত
করে।’অভিনয়জীবনে এক যুগের
বেশি সময় ধরে নাটকের পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন সাফা। সময়ের সঙ্গে কাজ
বাছাইয়ের ক্ষেত্রেও আরও সচেতন হয়েছেন তিনি। ফলে পর্দায় তার উপস্থিতি আগের তুলনায় কিছুটা
কম হলেও দর্শকের আগ্রহে ভাটা পড়েনি।
চলতি বছরের কোরবানির
ঈদে একাধিক নাটকে দেখা গেছে সাফা কবিরকে। এরপর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে
ফিরেছেন তিনি। দেশে ফেরার পর এখনো নতুন কোনো কাজের ঘোষণা দেননি এই অভিনেত্রী। তাই নতুন
কোনো চরিত্র নিয়ে কবে পর্দায় ফিরবেন সাফা, সেই অপেক্ষায় রয়েছেন তার দর্শকরা।
মূল প্রতিবেদনে যান ↗