দুমকিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুটি পূজাম-প পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন প্রেসক্লাবের নেতারা। গত মঙ্গলবার সন্ধ্যায় নতুন বাজার এলাকার সার্বজনীন দুর্গামন্দির ও লেবুখালী ইউনিয়নের গোসাইবাড়ী দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সুমন মৃধা, আইসিটি সম্পাদক রাজিবুল ইসলাম, নির্বাহী সদস্য আমির হোসাইনসহ প্রেসক্লাবের অন্য সদস্যরা। পরিদর্শনকালে পৃথক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতিরা ও প্রেসক্লাব দুমকির সভাপতি জসিম উদ্দিন সুমন। এ সময় প্রেসক্লাবের সভাপতি দুই মন্দিরের পূজা উদযাপন কমিটির হাতে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন।