নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের নদী, বদ্বীপ, উপকূলীয় ও নগর পানি ব্যবস্থাপনা উন্নয়নে সরকার আগ্রহী বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে নেদারল্যান্ডসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী নৌবিহারকালে তিনি এ কথা বলেন। এ সময় পানি সম্পদমন্ত্রী জনাব মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এবং নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সিয়ার্ড সিয়ার্ডসমাসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ভূপ্রকৃতি ও বদ্বীপ বৈশিষ্ট্যে মিল রয়েছে। নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, উপকূল সুরক্ষা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব। তিনি আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা, সরকারি-বেসরকারি অংশীদারত্ব, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের পানি ব্যবস্থাপনাকে আরও টেকসই ও জলবায়ু-সহনশীল করা সম্ভব হবে
The post নেদারল্যান্ডসের অভিজ্ঞতায় দেশে পানি ব্যবস্থাপনা উন্নয়নে আগ্রহী সরকার: প্রতিমন্ত্রী appeared first on Mohona Tv.
