ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। শনিবার ফ্লোরিডায় একটি ফুটবল স্টেডিয়ামের কাছে ‘হোমকামিং উইকেন্ড’ উদযাপনের সময় চলল এলোপাথাড়ি গুলি। নির্বিচারে গুলিবর্ষণের জেরে ৬ শিশু-সহ ১২ জন গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এহেন হামলায় ফের প্রশ্নের মুখে আমেরিকার অস্ত্র আইন।
পুলিশের তরফে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ফুটবল ম্যাচ শেষ হওয়ার ঠিক পরই এই ঘটনা ঘটে। স্টেডিয়ামের কাছে মানুষের ভিড় জমলে, সদস্যদের মধ্যে বাদানুবাদ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি মারামারির দিকে গড়ায়। এই খণ্ডযুদ্ধের মাঝেই এলোপাথাড়ি গুলি চলতে শুরু করে। স্থানীয় পুলিশ প্রধান লরেন্স রেভেল সংবাদমাধ্যমকে বলেন, “এই ঘটনার জেরে ৬ শিশু-সহ ১২ জন গুরুতর জখম হয়েছেন। ছোট শিশুদের আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
পুলিশ প্রধান লরেন্স রেভেল বলেছেন, হামলাকারীরা গুলি চালানোর পর এলাকা থেকে পালিয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এদিকে গোটা ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ প্রধান লরেন্স রেভেল বলেছেন, হামলাকারীরা গুলি চালানোর পর এলাকা থেকে পালিয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
BREAKING: Gunfire erupts after Florida A&M’s homecoming game in Tallahassee, and police confirm there are VICTIMS. > The shooting happened on Perry Street near Bragg Stadium. Tallahassee police haven’t said how many people were hit or how badly > FAMU told people to shelter in place, and FSU urged students across town to stay indoors tonight. Police say the scene is now secure Praying for everyone hurt. @newsnoteworthy -Tallahassee Democrat
— James Reichert (@_jamesreichert) October 25, 2026
অন্যদিকে, ফ্লোরিডা এএন্ডএম ইউনিভার্সিটির সোশাল মিডিয়ায় এই ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। তাদের তরফে স্পষ্ট করা হয়েছে, যে এই ঘটনাটি তাদের ক্যাম্পাসের খুব কাছেই ঘটেছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ।
