নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত
নাসির উদ্দিন, নরসিংদী জেলা প্রতিনিধি
- আপলোডের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
নরসিংদীর মাধবদী থানাধীন মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনৈগর গ্রামের রহস্যজনক বৃদ্ধা হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করায় মাধবদী থানার এসআই (নিঃ) ইউসুফ আহমেদকে সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক বিপিএম-সেবা উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ এসআই ইউসুফ আহমেদকে এ পুরস্কার প্রদান করেন।
জানা গেছে, মেহেরপাড়া ইউনিয়নের স্বর্পনৈগর গ্রামে সংঘটিত বৃদ্ধা হত্যা মামলাটি তদন্ত করে এর মূল রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসআই ইউসুফ আহমেদ। তার পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, এ ধরনের পুরস্কার পুলিশ সদস্যদের মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরীর আরো খবর..
ফেসবুকে আমরা..
