মোংলা বন্দর পরিদর্শনের সময় প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তিনি বন্দরের জেটি এলাকা ঘুরে দেখেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রায় ৫০ মিনিট বন্দর এলাকা পরিদর্শন করেন।
এরপর সোয়া ৪টার দিকে জেটি থেকে বেরিয়ে বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে রওনা হন তিনি। পথে দলীয় নেতাকর্মীদের টানে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী। তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন।
মোংলা বন্দর ও বেজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
বিআলো/শিলি