রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম সুমনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কামরুল ইসলাম সুমন মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকায় সন্ত্রাসী ও আওয়ামী লীগের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এসএএ/এমটিআই/
