সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ছয় বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার গভীর রাতে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের পাঁতকুড়া গ্রামের সামনের কাঁচা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাঙ্গালভিটা গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. সোহাগ (২০) ও মো. মজিদের ছেলে মো. আলাল মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ছয় বোতল ভারতীয় মদ তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক), ৩৮ ও ৪১ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার নম্বর (মধ্য)-০৩, তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
পরে পুলিশি পাহারায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন।
এমএ
