রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ বাংলাদেশি, যাদের মধ্যে ১১ জন কর্মী ও ১৩ জন ওমরাহ যাত্রী।
সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ ক্ষেপণাস্ত্র পড়ে হতাহতের ঘটনা ঘটে।
প্রাথমিক হিসাবে, হামলায় মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন।
আহত বাংলাদেশিদের মধ্যে তিনজন আইসিইউতে চিকিৎসাধীন; তাদের অবস্থা স্থিতিশীল।
