কুষ্টিয়ায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড ২০২৬, পুরস্কার বিতরণী ও বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব), (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মনিরা আকতার।