অভিজ্ঞতা ছাড়াই কাজের সুযোগ দিচ্ছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)। প্রতিষ্ঠানটি তাদের ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ২০০ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১১ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এইচএসসি অথবা ডিপ্লোমা পাস হতে হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা ডিপ্লোমা
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: ১৮-৩৫ বছর
সূত্র: বিডিজবস ডটকম
আবেদন শুরু: ১৩ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১১ নভেম্বর ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইনে
কর্মস্থল: ঢাকা (মিরপুর), সিলেট ও টাঙ্গাইল জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
