কাগজ প্রতিবেদক।।আজ শনিবার (১৭) অক্টোবর দৈনিক আলোকিত সকাল ষ্টাপ রিপোর্টার ও ভোলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভোলা নিউজের বার্ত সম্পাদক সাংবাদিক টিপু সুলতানের পিতা ভোলার বিশিষ্ট ব্যাংকার মরহুম শিকদার নুরনবীর ৯ম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে । এই উপলক্ষে বাদ মাগরিব স্থানীয় মসজিদ ও মরহুমের নিজ বাড়িতে মিলাদ মাহফিল দোয়া এবং তবারক বিতরণ করা হয়। বাদ মাগরিব মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ আজগর। একই সময় মরহুমের বাড়িতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ খালেদ হুসাইন। মরহুম শিকদার নুরনবীর আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।
উল্লেখ্য দীর্ঘ্য ৩৭ বছর তিনি উত্তরা ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হিসাব রক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
শিকদার নুরনবী ১৯৭৫ সলে উওরা ব্যাংকের শ্যামলী শাখায় হিসাব রক্ষক হিসেবে যোগদান করেন তিনি শ্যামলী শাখা ছাড়াও ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি উওরা ব্যাংকের প্রধান শাখায় বদলী হয়ে এসে ১৪ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন এই আদর্শ ব্যাংকার। চাকরীর শেষ মুহূর্তে লালমোহন উপজেলায় বদলী হয়ে আসেন এবং সেখান থেকেই তিনি এলপিয়ারে যান। তিনি দীর্ঘ ৩৭ বছর সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন ভোলার এই কৃতি ব্যাংকার। অবসরের পর ২০১৭ ইং সালের ১৭ই অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেন ভোলার এ কৃতির্মান ব্যাংকার।
এর সাথে দৈনিক ভোলা নিউজ ও ভোলার সকল প্রিণ্ট ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা সকলের পরিচিত মুখ সাংবাদিক টিপু সুলতানের বাবা মরহুম শিকদার নুরনবীর রুহের মাগফেরাত কামনা করেন
ভোলা নিউজ / টিপু সুলতান
The post ভোলায় সাংবাদিক টিপু সুলতানের পিতার ৯ম মৃত্যুবার্ষিকী পালন appeared first on ভোলা নিউজ.
