
মরমী কবি হাছন রাজাকে স্মরণ করে সিলেটে আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী ‘হাছন উৎসব-২০২৬’। আগামী ২০ ও ২১ ডিসেম্বর নগরীর সারদা হলের সামনে ক্বীনব্রিজের নিচে সিলেটি ঐতিহ্য চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিবছরের ধারাবাহিকতায় হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।
বুধবার সন্ধ্যায় হাছন উৎসব-২০২৬-এর তারিখ ঘোষণা এবং উৎসব উদযাপন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ঢাকার ভিশন আই ইনস্টিটিউটের অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বেতার সিলেটের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। সভা পরিচালনা করেন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু। সভায় প্রধান অতিথি আব্দুল্লাহ মোহাম্মদ তারিক আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় হাছন উৎসব-২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সভায় অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরীকে আহ্বায়ক করে হাছন উৎসব-২০২৬ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আতাউর রহমান পীর, মুকতাবিস-উন-নূর, আফতাব চৌধুরী, সেলিম আউয়াল, এম এ হান্নান, শামসুল বাছিত শেরো, হিমাংশু বিশ্বাস, আল মামুন বিন ছালে, রাসেল আহমেদ, রায়হান হোসেন খান, সোলেমান হোসেন চুন্নু, আসাদুজ্জামান নুর, দেলোয়ার হোসেন শিপলু, শাহ মো. আলী রব, আহমেদুর রহমান ইকবাল, এম কামরুল চৌধুরী, সাখাওয়াত হোসেন পীর, শফিক মিয়া, এম রহমান, শাহ আলমগীর, আব্দুর রব তফাদার, সায়েম আহমদ, মো. সেলিম মিয়া, সৈয়দ নিয়াজ আহমদ, জহির চৌধুরী, আমির উদ্দিন পাবেল, আলা উদ্দিন হোসেন শাহ, শাহান উদ্দিন নাজু, নিতায় রায় নয়ন, কেশব মজুমদার, সাইফুর রহমান সুমন, মো. ফয়সাল, জাহাঙ্গীর আলম, ফেরদৌস আহমদ, জান্নাতুল নাজনীন আশা, হাসনাত কবির, আল আমিন, ইউসুফ মুন্না, মো. কামাল, সোলেমান হক টিপু, জাহিদ হাসান সোহেল, গোলাম শাহরিয়ার আনু, রাসেল আহমদ, জুয়েল চৌধুরী, সোহেল রানা, ছামির আহমদ, আকরাম, রুমেল আলী, এস এম শরীয়তুল্লাহ, ফারুক হাসান সুজন, জুবের আহমদ সার্জন, এম হাফেজ, শহিদুল ইসলাম, জেসমিন ঝুমা, মিতালী দাস, অনামিকা আনু, মারুফ আহমদ দুলাল, গিয়াস উদ্দিন, আব্দুল মালিক, হিমাংশু শেখর দাস, দিলোয়ার হোসেন ও শফিক আহমদ।
এ ছাড়া সিলেট জেলা শাখার মুশতাক চৌধুরী ও লোকমান আলী, হবিগঞ্জ জেলার শাহ আলম চৌধুরী মিন্টু ও শেখ কাইয়ুম, মৌলভীবাজার জেলার তারেক ইকবাল চৌধুরী ও পারভেজ হাসান, সুনামগঞ্জ জেলার ওবায়দুল হক মুন্সি ও রাকিব মিয়া তালুকদার এবং ঢাকা বিভাগের ড. শেখ রেজাউল ইসলাম ও সুজন রাজাসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিরা কমিটিতে রয়েছেন।
আয়োজকেরা আশা করছেন, হাছন উৎসবের মধ্য দিয়ে মরমী কবির জীবন, সাহিত্য, দর্শন ও আধ্যাত্মিক চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি সিলেটের লোকসাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য চর্চায় এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি
