মোঃ আজাদ আলী, জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শাহনেওয়াজন পারভীন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এবং পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী।
বক্তারা কন্যাশিশুর অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে কন্যাশিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে দিবসটি উপলক্ষে সকালে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
The post পাঁচবিবিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত appeared first on Ctgtimes.com.
