জেসি ওয়েন্স ও লুজ় লং। একজন কৃষ্ণাঙ্গ, অন্যজন সোনালি চুলের শ্বেতাঙ্গ। একজন আমেরিকার আলাবামার এক কৃষক পরিবারের সন্তান, অন্যজন নাৎসি জার্মানির বাসিন্দা। পরিচয়, গায়ের রং ও রাজনৈতিক পরিস্থিতি—সব দিক থেকেই তাঁরা ছিলেন আলাদা। কিন্তু অ্যাথলেটিক্সের ময়দানে দু’জনেই ছিলেন দুর্দান্ত। যে সময়ে হিটলারের নাৎসি জার্মানিতে বর্ণবিদ্বেষ মাথাচাড়া দিয়েছে, সেই সময়েই কী ভাবে গড়ে উঠেছিল জেসি ওয়েন্স ও লুজ লংয়ের বন্ধুত্ব? কী ভাবে সমস্ত বিভেদ পেরিয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন দুই অ্যাথলিট? সেই অনন্য বন্ধুত্বের গল্প জানতে শুনুন ‘শোনার সময়’ অডিও স্টোরির ‘অবকাশ’ সিরিজ়ের দ্বাদশ গল্প ‘হাত বাড়ালেই বন্ধু’।