ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সিআইডিতে দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাঁকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়।
তবে সিআইডিতে থাকা মামলাটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি পুলিশের এই কর্মকর্তা।
সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র্যাব। পরে তিনি জামিনে মুক্তি পান।
যে আই
