বিজ্ঞাপন
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সবগুলো গ্যালারির জন্য এই সুবিধা প্রযোজ্য নয়।
আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। ম্যাচটিতে স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন দর্শকরা। গ্র্যান্ড স্ট্যান্ড, শহিদ জুয়েল, শহিদ মুশতাক এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এরিয়ার জন্য প্রযোজ্য নয়।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে বিসিবি একাদশের বিপক্ষে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজ দল। আনভির বসুন্ধরা স্টেডিয়ামে সেই ম্যাচের শেষদিনের খেলায় এখন ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।
