পোশাক কেনাকাটা, রেস্তোরাঁয় খাবার এবং আউটডোর অ্যাডভেঞ্চার কার্যক্রমে বিশেষ ছাড় পাবেন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডধারী সদস্য ও ওয়ালটনে কর্মরত ব্যক্তিরা। এ লক্ষ্যে দেশের পোশাক ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘র নেশন’, বুফে রেস্তোরাঁ ‘দ্য ক্যাফে রিও লিমিটেড’ এবং আউটডোর অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠান ‘বেসক্যাম্প অ্যাডভেঞ্চার লিমিটেডের’ সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন প্লাজা।
রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডধারী সদস্য ও ওয়ালটনে কর্মরত ব্যক্তিরা ‘র নেশন’-এর পণ্য ও সেবায় সর্বোচ্চ ১৫ শতাংশ, ‘দ্য ক্যাফে রিও লিমিটেডের’ খাবার ও সেবায় সর্বোচ্চ ২৫ শতাংশ এবং ‘বেসক্যাম্প অ্যাডভেঞ্চার লিমিটেডের’ সেবায় সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় পাবেন। অন্যদিকে, এই তিন প্রতিষ্ঠানের সদস্যরা ওয়ালটন প্লাজা থেকে পণ্য কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ২৬ শতাংশ ছাড় পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান এবং হেড অব এইচআরএম মো. ফয়সল ওয়াহিদ উপস্থিত ছিলেন।
দ্য ক্যাফে রিও লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার মো. আল ইমাম আল মামুন হৃদয়, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ মো. সাইফুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. রাসেল সরকার।
‘র নেশনে’র পক্ষে উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং মো. তানজিদুল ইসলাম শাকিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) মুহতাসিম শামশের আলী এবং সিনিয়র এক্সিকিউটিভ (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) নাজনীন আশা।
এ ছাড়া বেসক্যাম্প অ্যাডভেঞ্চার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তামজিদ সিদ্দিক স্পন্দন, ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) আমিনুর রহমান চৌধুরী (আকাশ) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. রাকিবুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘র নেশন’ ক্যাজুয়াল পোশাক, ডেনিম ও আধুনিক এথনিক পোশাকের জন্য পরিচিত একটি লাইফস্টাইল ব্র্যান্ড। দ্য ক্যাফে রিও ঢাকার একটি জনপ্রিয় বুফে রেস্তোরাঁ। অন্যদিকে, বেসক্যাম্প অ্যাডভেঞ্চার ২০১৪ সাল থেকে প্রকৃতিপ্রেমী ও রোমাঞ্চপ্রিয় মানুষের জন্য আউটডোর অ্যাডভেঞ্চার, বিভিন্ন খেলাধুলা ও ক্যাম্পিং কার্যক্রম আয়োজন করে আসছে।
এই চুক্তির ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সদস্যদের পোশাক, খাবার, বিনোদন ও প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় সাশ্রয়ের সুযোগ বাড়বে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও গ্রাহকসেবার পরিধি আরো সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
