সাইবার হামলা মোকাবিলায় হোয়াইট-হ্যাট হ্যাকার দল গঠন করবে জাপান
জাপানের শিল্পমন্ত্রী আকাযাওয়া রিয়োসেই বলেছেন, সাইবার হামলার বৃদ্ধি মোকাবিলায় তিনি নভেম্বরে একটি হোয়াইট-হ্যাট হ্যাকার দল গঠনের পরিকল্পনা করছেন।
দলটি মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী ইনোভেশন প্ল্যাটফর্ম এজেন্সিতে অবস্থান করবে।
জানা গেছে, তারা কর্পোরেট কম্পিউটার ব্যবস্থার দুর্বলতা পরীক্ষা করতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে।
এই বছর জাপানি কোম্পানি ও অন্যান্য সংস্থার উপর ধারাবাহিক অনলাইন আক্রমণের পর এই উদ্যোগটি নেওয়া হলো।
শুক্রবার আকাযাওয়া বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ভাষায় পাওয়া নিরাপত্তা ত্রুটি থেকে উদ্ভূত সর্বশেষ হুমকি নিয়েও কথা বলেছেন।
তিনি বলেন, "আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, কারণ অনেক ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হয় এবং এর প্রভাব ব্যাপক হতে পারে।"