প্রতিবছরের মতো এবারও দেশে নানা আনুষ্ঠানিকতায় ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস উদযাপিত হবে। চট্টগ্রামেও রোটারির রিপসা টিম,জোন-৫ এর উদ্যোগে নানা কর্মসূচির পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।
শনিবার সকাল ৮টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনিস্টটিউশন প্রাঙ্গণে রোটারিয়ানেরা সমবেত হবেন। রেজিস্ট্রেশন ও ফেলোশিপ গিফট ডিস্ট্রিবিউশান, স্বাগত বক্তৃতা ও সার্ভিস প্রজেক্ট কর্মসূচি সম্পন্ন করে সকাল ৯টা নাগাদ বিশ্ব পোলিও দিবসের র্যালি বের করা হবে। র্যালি শেষে জলখাবারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে।
- Advertisement -
অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকতে প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান মুনতাকা জামান কাপ্পী সকলকে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৫৫ সালে ডা. জোনাস সাল্ক পোলিও ভ্যাকসিন আবিস্কারের নেতৃত্ব দেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এবং পোলিওমুক্ত বিশ্বগড়ার বার্তা ছড়াতে রোটারি ইন্টারন্যাশনাল এই দিনটি বেছে নেয়। ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক বিশ্ব পোলিও দিবস প্রচলন করা হয় এবং ফ্ল্যাগশিপ কর্মসূচি “ পোলিওপ্লাস “ চালু করে,যা বিশ্ব ব্যাপী শিশুদের টিকাদানে অর্থায়ন ও স্বেচ্ছাসেবক সহায়তা দিয়ে আসছে। বিশ্ব থেকে পোলিওমায়েলিটিস দূর করার জন্যে পোলিওপ্লাস হলো রোটারির বিশাল অর্জন। ১৯৭৯ সালে রোটারি ইন্টারন্যাশনাল পোলিও কার্যক্রমে যোগ দেয়। ২০০৭ সাল থেকে সচেতনতা ও তহবিল সংগ্রহের উদ্দেশ্যে রোটারির উদ্যোগে এন্ড পোলিও নাও ( End Polio Now) শীর্ষক প্রচারাভিযান চালু করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF) ও সিডিসি’র (CDC) মতো অংশীদারদের সাথে মিলে রোটারি এ পর্যন্তc বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করেছে এবং কোটি কোটি শিশুকে টিকার আওতায় এনেছে। এর ফলে পৃথিবী থেকে পোলিও ৯৯.৯%নির্মূল হয়।
