
Published on
:
1 min read
বাঙালি থাকবে অথচ দুর্গাপুজো হবে না, এমনটা অসম্ভব। ব্যতিক্রম নয় কর্নাটকের বেঙ্গালুরুও। সেখানকার উত্তরণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের এ বছরও ধুমধাম করে হচ্ছে দুর্গাপুজো। বাঙালি ঐতিহ্যকে মাথায় রেখে এখানে লাল-সাদা শাড়িতে সাজানো হয়েছে প্রতিমা। এ বছর বদলে গিয়েছে পুজোর জায়গাও। বেঙ্গালুরুর Manpho Convention Centre-এর বদলে এ বার পুজো হচ্ছে বেঙ্গালুরুর New Horizon College-এ।
