সংবাদ · সাধারণ
অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন ঘাতক স্বামীর
১২/১০/২০২৬

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে (২৫) এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে খবর দিয়েছেন ঘাতক স্বামী নিজেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।রোববার (১১ অক্টোবর) রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।নিহত সীমা রানী দাস ও অভিযুক্ত স্বামী উদ্ভব দাস (২৮) শ্রীপুরের চিনাশুকানিয়া এলাকার বাসিন্দা। উদ্ভব স্থানীয় নকুল দাসের ছেলে।স্থানীয় সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়াবিমাদ হতো। রোববার গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে সীমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর গলা কেটে মৃত্যু নিশ্চিত করে উদ্ভব নিজেই ৯৯৯-এ কল দিয়ে খুনের বিষয়টি পুলিশকে জানায়। পুরো ঘরে রক্তের ছিটানো দাগ এবং ধস্তাধস্তির আলামত পাওয়া গেছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, স্ত্রীকে হত্যার পর আসামি নিজেই ৯৯৯-এ কল করে অপরাধের কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।তিনি আরও জানান, নিহতের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মূল প্রতিবেদনে যান ↗