হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার হাসপাতালে গিয়ে অসুস্থ ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন মির্জা আব্বাস। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর পাশে কিছু সময় কাটান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।
More News Of This Category


