প্রতীকী ছবি ছবি: Istock
Published on
:
1 min read
ক্রিকেটের চতুর্থ নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’ আত্মপ্রকাশ করতে চলেছে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (১৪–২৯ নভেম্বর)। এতে ছেলে ও মেয়েদের দলগুলোর সম্মিলিত রানে নির্ধারিত হবে ম্যাচের ফল। বিশ্বের ১৬০ জন তরুণ ক্রিকেটারকে নিয়ে গঠিত চারটি মহাদেশীয় দল ৮০ ওভারের ম্যাচে লড়বে—দিনের প্রথম ৪০ ওভার লাল বলে এবং রাতের ৪০ ওভার ফ্লাডলাইটে সাদা বলে। এবি ডি ভিলিয়ার্স, ক্লাইভ লয়েডদের মতো কিংবদন্তিরা রয়েছেন এই টুর্নামেন্টের পরামর্শদাতা হিসেবে।