প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৪৬ পিএম
নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মামুদপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামুদপুর গ্রামের ফালান মিয়ার ছেলে সুলতান মিয়া (৫০), আব্দুর রহমানের ছেলে জজ মিয়া (৩৯), আবুল মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৪) এবং হরমুজ আলীর ছেলে আজিজুর রহমান (৪৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মামুদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
