জাপানের প্রবাসী জনসংখ্যা রেকর্ড উচ্চতায়
জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা প্রায় ৪২.৮ লাখে পৌঁছেছে, যা রেকর্ড সর্বোচ্চ ।
অভিবাসন পরিষেবা সংস্থা জানায়, জুন মাসের শেষ নাগাদ জাপানে ৪২ লক্ষ ৮১ হাজার জন বিদেশি বাসিন্দা ছিলেন, যা গত ডিসেম্বরের শেষের তুলনায় ১ লক্ষ ৫৫ হাজার ৬০০ জন বেশি।
বসবাসের মর্যাদা অনুসারে, স্থায়ী বাসিন্দারা ৯ লক্ষ ৬১ হাজার ৩০০ জন নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন, এরপরে রয়েছেন ৫ লক্ষ ১৬ হাজার ২০০ জন 'মানবিক বা আন্তর্জাতিক পরিষেবা বিভাগের প্রকৌশলী বা বিশেষজ্ঞ' এবং ৪ লক্ষ ৭৯ হাজার ৬০০ জন শিক্ষার্থী।
উৎস দেশ অনুসারে, চীনা নাগরিকরা ছিলেন বৃহত্তম গোষ্ঠী। তাদের সংখ্যা ৯ লক্ষ ৪১ হাজার। তারপরে যথাক্রমে ছিলেন ৬ লক্ষ ৯৩ হাজার ৮০০ জন ভিয়েতনামী, ৪ লক্ষ ৮ হাজার ৭০০ জন দক্ষিণ কোরীয় এবং ৩ লক্ষ ৬২ হাজার ৮০০ জন ফিলিপিনো নাগরিক।
এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে মোট ১ কোটি ৯৭ লক্ষ ৭ হাজার বিদেশি নাগরিক জাপান সফর করেছেন, যা গত বছরের তুলনায় ২১ হাজার ৫০০ কম।
১লা জুলাই পর্যন্ত, জাপানে বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থানকারী বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৬৫ হাজার ২০০, যা জানুয়ারি মাসে পরিচালিত পূর্ববর্তী সমীক্ষার তুলনায় ৩ হাজার ৩০০ কম।