বোয়ালমারীর বিভিন্ন পূজামণ্ডপে সাবেক এমপির আর্থিক সহায়তা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। মঙ্গলবার, এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপের আয়োজক কমিটির হাতে নগদ অর্থসহ আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ এবং সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এলিম বিশ্বাস। এ ছাড়া রূপাপাত ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম মিয়া ও মিলু মোল্লা ।
এ সময় সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন এবং দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে, একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াবে—এটাই আমাদের প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা যেন আনন্দ, শান্তি ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যতেও মানুষের কল্যাণে ও সম্প্রীতি রক্ষায় কাজ করে যেতে চাই।”
পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ, পূজামণ্ডপের আয়োজক কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
