জীবননগরে চার পিস স্বর্ণের বারসহ সেলিম (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। রোববার রাতে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গয়েশপুর যাত্রীছাউনি থেকে তাকে আটক করা হয়। সে ধোপাখালী গ্রামের সরদারপাড়ার বাবর আলীর ছেলে। জানা যায়, হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে বিশেষ টহল দল যাত্রীছাউনিতে অভিযান চালিয়ে সেলিমকে আটক করা হয়। সময় তার কাছ থেকে চার পিস স্বর্ণের বার ও ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।