কেক না কেটে জন্মদিনে পরীর সিনেমার ঘোষণা, মুক্তি ঈদে
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
একজন ক্রাইম রিপোর্টারের স্ত্রী পরীমনি। পেশাগত কাজ করতে গিয়ে তার স্বামী মারা যান। এরপর সন্তান নিয়ে শুরু হয় পরীর সংগ্রাম আর টিকে থাকাই লড়াই। সমাজের চরম বাস্তবতায় তাকে মুখোমুখি হতে হয় নানা সংকটের!
কীভাবে স্ত্রী হিসেবে সার্ভাইভ করে জীবনযাপনের নানা সমস্যার সমস্যার সমাধান আসবে, সেই সার্ভাইভাল স্টোরি নিয়ে নির্মিত হচ্ছে পরীমনির নতুন সিনেমা ‘ফারজানা’। এটি নির্মাণ করছেন তারেক রহমান, তিনি এর আগে একাধিক নাটক নির্মাণ করলেও এটি তার প্রথম সিনেমা।
শনিবার ছিল পরীমনির জন্মদিন। রাজধানীর পূর্বাচলের একটি রেস্তরাঁয় ধুমধাম আয়োজনে পালিত হলেও জন্মদিনে কেট না কেটে ‘ফারজানা’র ঘোষণা দেন পরী। তিনি জানান, তার নানা মারা যাওয়ার পর থেকে তিনি আর জন্মদিনে কেক কাটেন না।
পরী বলেন, ‘আমি যে মানুষটার হাত ধরে কেক কাটতাম, সে মানুষটা ছাড়া আমি তো আসলে কেক কাটা ভুলে গেছি।’

মূলত পরীর জন্মদিন আয়োজনের সারপ্রাইজ ছিল ‘ফারজানা’র ঘোষণা। নির্মাতা তারেক রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, পরীমনি দুর্দান্ত অভিনেত্রী। তাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। ফারজানা-তে সেই কাজটিই করছি। আমার বিশ্বাস, দর্শকদের কাছে অভিনেত্রী হিসেবে সে নতুনভাবে পরিচিতি পাবে। ইতোমধ্যে ৮০ পারসেন্ট শুটিং সম্পন্ন করেছি। আগামী রোজার ঈদে ‘ফারজানা’ সিনেমাটি মুক্তি দেব।
নির্মাতার সঙ্গে আলাপ করে জানা যায়, পরীমনির বিপরীতে একজন মুখ অভিনয় করেছেন। আরও রয়েছেন সুষমা সরকারসহ অনেকে।
জন্মদিনের আয়োজনের পাশাপাশি নতুন সিনেমা ‘ফারজানা’-এর পোস্টার উন্মোচন করা হয়। সিনেমাটি নিয়ে অভিনেত্রী জানান, এটি অনেক আগে থেকেই পরিকল্পনায় ছিল। প্রায় ছয় মাস আগে কাজটির লুক নির্ধারণ করা হয়েছিল। পরে বিস্তারিত কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যা সামনে আসে। বিশেষ করে শিডিউল জটিলতার কারণে শুটিং এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না।

পরীমনি বলেন, এটা প্রায় ছয় মাস আগে লুক সেট করেছিলাম। তারপরে ডিটেলসে আমরা যখন কাজে যাচ্ছিলাম, নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। শিডিউলসহ সবকিছু মিলে শুটিংয়ে ওভাবে যাওয়া হচ্ছিল না।
এত দিন কাজটি নিয়ে প্রকাশ্যে কথা না বললেও এবার জন্মদিনের আয়োজনের মধ্য দিয়ে বিষয়টি জানানোর উপযুক্ত সময় মনে হয়েছে পরীর। তার কথা, এবার মনে হয় এটাই অনেক সুন্দর একটা সময়, যেখানে আমি একটা সুন্দর কাজ নিয়েও কথা বলতে পারি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
