পাকিস্তান অধিনায়ক সাহিবজাদা ফারহানের টানা তৃতীয় ফিফটি বিফল করে দিয়ে শ্রীলংকাকে জেতালেন দলনায়ক কুশল মেন্ডিস। পাকিস্তানের ছুড়ে দেয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিংহলিজরা জয় পেল ৮ উইকেটে, ১৭ বল হাতে রেখে।
যদিও শ্রীলংকার এটা সান্ত্বনার জয়। আগেই টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলে পাকিস্তান। মঙ্গলবারের জয়ে সিরিজটা ২-১ করল সিংহলিজরা।
রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার পাকিস্তান ২০ ওভারে তোলে ১৬৮ রান। ৪৭ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৬ রান করেন ফারহান। জবাবে ৪ ছক্কা ও ৯ চারে ৪৮ বলে ৮৭ রানের হার না মানা ইনিংস খেলে শ্রীলংকাকে সহজ জয় এনে দেন কুশল। টি-টোয়েন্টিতে এটা তার ক্যারিয়ারসেরা ইনিংস এটি। আগের সেরা ছিল ৮৬, বাংলাদেশের বিপক্ষে ২০২৪ সালে সিলেটে।
কুশল মেন্ডিস ম্যাচসেরা আর তিন ম্যাচে মোট ২৩৮ রান করে সিরিজসেরা হয়েছেন সাহিবজাদা ফারহান।
