পিরোজপুর প্রতিনিধি
‘' ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি '' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনায় বিচলিত না হয়ে কীভাবে আগুন নেভানো যায়, সে বিষয়ে প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন।
পরে উপজেলা সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মামুনুর রশীদ,ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু নাসের,ফায়ার সার্ভিসের সহকারি স্টেশন অফিসার আঃ সোবহান,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শামিম হাওলাদার, উপজেলা যুবদল নেতা আলামিন হাওলাদার এবং যুব উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উপদলনেতা সজীব কুমার হালদার শাওন প্রমুখ।
