পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
Share
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনার একাংশ সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা। ইজারা বাতিল এবং স্থাপনা উচ্ছেদে খুলনা -৬ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত সংসদ সদস্য ও খুলনা জেলা পরিষদের প্রশাসকের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার সকালে রাস্তার পশ্চিম পাশের স্থাপনা সরিয়ে দিয়েছে বলে তারা দাবি করেছে। ইজারা সংক্রান্ত এ বিষয় নিয়ে প্রশাসন, ইজারাদার ও এলাকাবাসী বর্তমানে অনেকটাই ত্রিমুখী অবস্থানে রয়েছে। ফলে বিষয়টি শান্তিপূর্ণ নিষ্পত্তি না হলে ভবিষ্যতে ইজারাদার ও এলাকাবাসীর মধ্যে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই।
চিত্তরঞ্জন ঘোষের ওয়ারেশগনের মধ্যে তপন ঘোষ জানান, পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওঃ ১১১৪৮/১২ মামলা করলে তাদের পক্ষে রায় ও ডিগ্রি পরবর্তীতে সরকার পক্ষ আপিল করলে উচ্চ আদালত নিন্ম আদালতের রায় ও ডিক্রী বহাল রাখেন।
সম্প্রতি গোপালপুর মৌজার এসএ ৫৩ খতিয়ানের ৭২ দাগের ভিপি ১৬৭/৭৭-৭৮ লীজ কেসে ঘোষ পরিবারের জমির একাংশ একাধিক ব্যক্তির নামে পজেশন ইজারা দেয় উপজেলা ভূমি অফিস।
উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন নবনির্মিত প্রধান সড়কের দুই পাশের নালিশী এ জমি অবৈধ ভাবে ইজারা প্রদান করা হয়েছে এমন অভিযোগ এনে প্রথমে মানববন্ধন এবং পরবর্তীতে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গত ১৫ অক্টোবর এলাকাবাসীর অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে খুলনা -৬ আসনের সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী ইজারা বাতিলের জন্য জনসাধারণ কে আশ্বস্ত করেন এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন কে নির্দেশনা দেন।
স্থানীয়দের দাবি এমপি ও জেলা পরিষদের প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইজারা বাতিল এবং স্থাপনা উচ্ছেদ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হোক। অন্যদিকে ইজারাদারদের দাবি তারা সরকারি সকল প্রক্রিয়া অনুসরণ করে বৈধভাবে সরকারি রাজস্ব প্রদান সাপেক্ষে ইজারা গ্রহণ করেছে। সে অনুযায়ী ইজারাকৃত জমি ভোগদখলের অধিকার তাদের রয়েছে। এ অবস্থায় প্রশাসনের কাছে একটি শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা সকলের।
আপনার মতামত লিখুন :
More News Of This Category

