চুলে হাত দিলেই পড়ে যাচ্ছে। এমন সমস্যায় ভুগছেন বহু তরুণী। বাজারচলতি হাজার সামগ্রী ব্যবহারের পরেও লাভ হচ্ছে না কিছুই। অভিনেত্রী মালাইকা অরোরা এবং অমৃতা অরোরাও নাকি এই সমস্য়ায় ভুগছিলেন। দিদিমার পরামর্শে মায়ের তৈরি তেল মেখেই নাকি সমস্যা থেকে রেহাই পেয়েছেন তাঁরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অমৃতা বলেন, “দিদিমার থেকে শেখা পদ্ধতিতে আমার মা একটি তেল তৈরি করেন। এখনও মায়ের কৈরি করা তেল আমরা ব্যবহার করি।” কীভাবে তৈরি করা হয় তেলটি? অমৃতা জানান, সমপরিমাণে নারকেল, ক্যাস্টর এবং তিলের তেল নেওয়া হয়। তার সঙ্গে কালোজিরে, মেথি, একটি গোটা পিঁয়াজ এবং জবা ফুল মেশাতে হবে। সব একসঙ্গে ফুটিয়ে নিতে হবে। তারপর তা ছেঁকে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর বোতলে ঢেলে রাখুন। এবার তা ব্যবহার করলেই ম্যাজিক।
ছোট থেকে মালাইকা এবং অমৃতা চুলের নানা সমস্যায় ভোগেন। এই তেল মাখার ফলে চুলের সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। এই তেল ব্যবহারের ফলে চুল অকালে সাদা হয়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। আবার নতুন চুল গজাতেও সাহায্য করে। চুল পড়ার সমস্যাও মেটে। তাই এই তেলটি সকলের ব্যবহার করা উচিত বলেই মনে করেন অমৃতা। মালাইকা এবং অমৃতার মতো চুল পেতে চাইলে আপনিও ব্যবহার করুন। তাহলেই সমস্যা থেকে রেহাই পাবেন। একঢাল চুলই হয়ে উঠতে পারে অন্যের ঈর্ষার কারণ।
