সংবাদ বিজ্ঞপ্তি · ১৫ অক্টোবর, ২০২৬ ২:২৪ অপরাহ্ন
বন্দর ইজারা ও বিভিন্ন চুক্তির বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদবিরোধী প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে সিলেটে বিভাগীয় সেমিনারের আয়োজন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টা ৩০ মিনিটে নগরীর দরগা গেট এলাকার মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য বাসর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এনডিএফ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. জাহাঙ্গীর হোসেন এবং বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার সভাপতি কুমার চন্দ্র রায় শরিক সংগঠনগুলোর নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে সেমিনারে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
