রংপুর মহানগরীর বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) মনোজ কুমার।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি রংপুর মহানগরীর মাহিগঞ্জের রামকৃষ্ণ মিশন সেবা আশ্রম, পরেশ নাথ মন্দির এবং নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালীমন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজা উদযাপনের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শারদীয় দুর্গাপূজা উৎসব কমিটি-২০২৬ রংপুর জেলা ও মহানগরীর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, যুগ্ম আহ্বায়ক বিকাশ দাস, শ্রী সুনীল রায় ও শ্রী উৎপল ভৌমিক, সদস্য সচিব শ্রী বিপ্লব রায়, সদস্য শুভরঞ্জন দেব বাবলু, অরূপ দত্ত, খোকন সরকার ও রবি সোমানিসহ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা
