সৌদি আরব ও হুথিদের মধ্যকার দীর্ঘদিনের সংঘাত বন্ধে ইরান সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আল জাজিরার।
স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) সংগঠন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে বাগদাদে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠকে আরাঘচি এই কথা বলেন।
বৈঠক শেষে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি এই তথ্য নিশ্চিত করেন।
আব্বাস আরাঘচি বলেন, গত ১২ বছরের সংঘাত ও উত্তেজনা প্রমাণ করেছে যে ইয়েমেন সংকটের কোনো সামরিক সমাধান হতে পারে না। সংঘাত থামিয়ে রাজনৈতিক উপায়ে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন একমাত্র পথ।
বিবৃতিতে হরমোজ প্রণালির অনিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনকে দায়ী করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আগ্রাসন এখনও বিভিন্ন রূপ নিয়ে অব্যাহত রয়েছে।
এ ছাড়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যার অবসান ঘটাতে মুসলিম বিশ্বকে একযোগে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আরাঘচি।
সংশ্লিষ্ট সংবাদ: ইয়েমেন
১৪ অক্টোবর ২০২৬
০৭ অক্টোবর ২০২৬
১৮ আগস্ট ২০২৬
