ফরিদপুরের সালথা উপজেলায় এ বছর ৪৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
পূজাকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সালথা কেন্দ্রীয় পুজামন্ডপের সাধারণ সম্পাদক প্রল্লাদ কুমার শীল ও যগন্নাথদি পুজামন্ডপের সভাপতি দীলিপ কুমার বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবো বলে বিশ্বাস করি। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সমীর সাহা বলেন, ইতিমধ্যে সালথা উপজেলার ৪৬ টি পূজামন্ডপের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজার কার্যক্রম সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও সালথা থানা পুলিশ কঠোরভাবে কাজ করবে।
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন বলেন, পূজা উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
The post সালথায় ৪৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে appeared first on Dhaka Protidin.
