অভিনেত্রী পায়েল মিঠাই সরকারের প্রযোজনায় আসতে চলেছে এই বছরের সব থেকে বড় জমকালো অনুষ্ঠান, 'স্টারলাইট অনন্য সম্মান ২০২৬'। প্রতি বছরের মতো এই বছরও জাঁকজমক করেই অনুষ্ঠিত হতে চলেছে এই অনন্য সম্মান।
পায়েল মিঠাই সরকার কেবল একজন অভিনেত্রী বা জনপ্রিয় মডেল নন। তিনি সোশ্যাল মিডিয়ায় চর্চিত একটি নাম, কারণ অভিনয়ের পাশাপাশি ওঁর কাজের বিকাশ ঘটেছে অনেক কিছুতেই। কী নেই সেই তালিকায়? মানবিক কাজ হোক বা সামাজিক কিংবা ইন্ডাস্ট্রির কাজ, সবেতেই তিনি তাঁর ছাপ রেখেছেন। কিন্তু বিগত কয়েক বছর ধরেই ওঁর প্রযোজনা সংস্থা পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় আয়োজিত 'স্টারলাইট অনন্য সম্মান' দুর্দান্ত ভাবেই সাড়া ফেলেছে। আর সেটা শুধু বাংলা নয়, সারা ভারত থেকেই নমিনেটেড ক্যান্ডিডেট পায়েলের প্রোগ্রামে সামিল হন।
অ্যাসিড আক্রান্ত যোদ্ধা হোক কিংবা শারীরিক ভাবে প্রতিবন্ধী নৃত্যশিল্পী, বা দৃষ্টিহীন গায়িকা, অথবা লাঠি খেলা দেখানো কোনও তরুণ, - সবার প্রতিভাকেই পায়েল বিগত কয়েক বছর ধরে 'স্টারলাইট অনন্য সম্মান' -এর মঞ্চে সম্মান জানিয়েছেন। সকলের সামনে নিয়েছেন তাঁদের প্রতিভাকে। আর প্রতি বছরের মতো এই বছরও এই অনন্য সম্মান অনুষ্ঠিত হতে চলেছে। কবে? আগামী ৩১ ই অক্টোবর, শনিবার। কোথায়? রাজারহাট নিউটাউনের রবীন্দ্র তীর্থ অডিটরিয়ামে।
https://www.facebook.com/reel/1405623518324906
পায়েল মিঠাই সরকার আয়োজিত এই অনন্য সম্মান অনুষ্ঠানের মঞ্চে এবার আলো করে থাকবেন একাধিক তারকারা। কারা তাঁরা? অভিনেত্রী মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জী, নুসরত জাহান, কৌশানি মুখার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, যশ দাসগুপ্ত সহ একাধিক অভিনেতা, অভিনেত্রীদের পাশাপাশি গায়ক, গায়িকারাও সামিল হতে চলেছেন পায়েলের 'স্টারলাইট অনন্য সম্মান' -এর মঞ্চে। এই অনুষ্ঠানে বাংলা সিনেমার সব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা তাঁদের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি অনবদ্য অবদানের জন্য স্বীকৃতি পাবেন।
https://youtu.be/4c1wPfhYQGA?si=OvxM4WNlXuKzKsfy
