অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হিন্দু-মুসলমান ভাই ভাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় নুরুজ্জামান লিটন বলেন, বিগত ১৭ বছর এ অঞ্চলে কোনো পূজামণ্ডপ হয়নি। দেশনায়ক তারেক রহমানের ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতির কথা উল্লেখ করে তিনি জানান, এবার প্রত্যেক পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও নিজস্ব অর্থায়নে বিভিন্ন পূজামণ্ডপে সহায়তা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আব্দুল জব্বারের নিজস্ব অর্থায়নে ৪২টি সনাতন পরিবারের মাঝে শাড়ি বিতরণের এ উদ্যোগকে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি এবং ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করার প্রচেষ্টা হিসেবে তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত নেতারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহসভাপতি আতিকুজ্জামান সনি, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম এবং শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। এ সময় ডিহি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে তাঁরা আশাবাদী।
The post শার্শার ডিহিতে আব্দুল জব্বারের উদ্যোগে ৪২ সনাতন পরিবারের মাঝে শাড়ি বিতরণ appeared first on ভোরের চেতনা.
