রায়গঞ্জে নতুন ‘ভূঞাগাতী ইউনিয়ন পরিষদ’ গঠনের প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভূঞাগাতী বাসস্ট্যান্ডে এ গণশুনানিতে স্থানীয় বাসিন্দাদের মতামত, দাবি ও পরামর্শ নেওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে ওই গণশুনানিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইউএনও আবদুল খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ওসি আহসানুজ্জামান এবং সলঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান। আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহসভাপতি সামছুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রানা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুসামা সরকার, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী ম-ল ও দুলাল হোসেন।