খুলনা গেজেট অক্টোবর ১১, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় আহত খুলনা সিটি কর্পোরেশনের ট্রাক চালক কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর ) সকাল ৮টা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত নগরীর সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে। এর আগে নিয়ন্ত্রণ হারিয়ে জয়বাংলা মোড়ে একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে তার ট্রাকটি। এতে তিনি গুরুতর আহত হন।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, শনিবার (১০ অক্টোবর ) দুপুর দেড়টার দিকে চালক কামরুল কেসিসি’র একটা ময়লার ট্রাক চালিয়ে ডাম্পিং পয়েন্টের দিকে যাচ্ছিল। জয়বাংলা মোড় মারিয়া ফিলিং স্টেশনের সামনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি এবং সামনে থাকা একটি ট্রাককে সজোরে আঘাত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১১ অক্টোবর ) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/উউরা
