জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই দুই গ্রহের অবস্থান মানুষের কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি এবং প্রেম ও দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে।

পুজোতেই ভাগ্য খুলবে কার?গ্রাফিক্স: রুশিতা বোস দত্ত
দেবীপক্ষের এই পুণ্য সময় দুর্গার আরাধনার পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সূর্য রাশি পরিবর্তন করবে, অন্যদিকে শুক্রের বক্রী চলন অব্যাহত থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই দুই গ্রহের অবস্থান মানুষের কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি এবং প্রেম ও দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে।
1. কোন গ্রহের কী প্রভাব?
গ্রহদের অবস্থানistock
জ্যোতিষ গণনা অনুযায়ী, ১৭ অক্টোবর ২০২৬-এ সূর্য কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে। বৈদিক জ্যোতিষে সূর্যকে আত্মবিশ্বাস, সম্মান, পদমর্যাদা ও নেতৃত্বের কারক বলে মনে করা হয়। তুলা রাশিতে সূর্যকে নীচস্থ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা এবং কর্মক্ষেত্রে নিজের দায়িত্বের প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন।
৩ অক্টোবর থেকে শুক্র বক্রী অবস্থায় রয়েছে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে অর্থ, প্রেম, দাম্পত্য জীবন ও সুখ-স্বাচ্ছন্দ্যের কারক হিসেবে দেখা হয়। শুক্রের বক্রী চলনের সময়ে পুরোনো সম্পর্ক, আর্থিক পরিকল্পনা এবং অতীতের সিদ্ধান্তগুলি নতুন করে পর্যালোচনা করার প্রয়োজন হতে পারে। কোন ৬ রাশির জাতকদের জন্য শুভ সম্ভাবনা?
2. বৃষ রাশি
বৃষ রাশিistock
চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রকাশের সুযোগ মিলতে পারে। আর্থিক বিষয়ে পুরোনো পরিকল্পনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া লাভজনক হতে পারে।
3. কর্কট রাশি
কর্কট রাশিistock
কর্মজীবনে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। পারিবারিক জীবনে মতবিরোধ এড়াতে ধৈর্য ধরে কথা বলা জরুরি।
4. সিংহ রাশি
সিংহ রাশিistock
কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ আসতে পারে। নতুন কোনও প্রকল্পের দায়িত্বও পেতে পারেন। তবে আয় বাড়ার সম্ভাবনা থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখা এবং বিনিয়োগের আগে ভালো ভাবে যাচাই করা প্রয়োজন।
5. কন্যা রাশি
কন্যা রাশিistock
আর্থিক বিষয়ে সতর্কতা জরুরি। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখলে উপকার হতে পারে। চাকরি ও ব্যবসায় কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক খতিয়ে দেখা উচিত।
6. তুলা রাশি
তুলা রাশিistock
সূর্যের রাশি পরিবর্তনের প্রভাবে কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে। নতুন ব্যবসায়িক চুক্তি বা অংশীদারির ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নেওয়া ভালো। সম্পর্কের ভুল বোঝাবুঝি মেটাতে খোলামেলা আলোচনা প্রয়োজন।
7. মকর রাশি
মকর রাশিistock
কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অভিজ্ঞতা ও পরিশ্রমের মাধ্যমে নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ রয়েছে। আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করে বড় খরচ বা বিনিয়োগের আগে নিজের সামর্থ্য বিচার করা উচিত।
