কেউ সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান। ধর্ম যার যার, দেশটা সবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা-ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব।
দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপিত হয়, সে জন্য তিনি সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞাপন
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেসুল মজিদ কদর, সাধারণ সম্পাদক সোহেল ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জয়পুরহাট জেলা শাখার সদস্য সচিব পলাশ চন্দ্র বর্মনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মো. আল-কারিয়া চৌধুরী/এসজেডএইচ/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
