ত্রিদেশীয় সিরিজের অলিখিত ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। তবে শুধু জিতলেই যাওয়া হবে না ফাইনালে মেলাতে হবে সমীকরণও।
আজ বুধবার (২১ অক্টোবর) আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। এখন বাংলাদেশের সামনে কি সমীকরণ অপেক্ষা করছে?
প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে লক্ষ্যটা কঠিন ছিল না বাংলাদেশের। ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৭২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ব্যাটিং উইকেটে হাফসেঞ্চুরিও করতে পারেননি কোনো ব্যাটাররা। বাংলাদেশ হেরে যায় ৯৯ রানের বড় ব্যবধানে।
সেই হারের পর ফাইনালে যেতে বাংলাদেশের সামনে দাঁড়ায় কঠিন সমীকরণ। তবে টসে জিতে ব্যাটিং করায় সমীকরণ নিয়ে আর কোনো দোলাচল নেই। এখন নির্দিষ্ট হয়ে গেছে বাংলাদেশের সমীকরণ।
সমীকরণ বলছে, প্রথমে ব্যাটিং করায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে নূন্যতম ৪১ রানের ব্যবধানে। তাহলেই মিলবে ফাইনালের টিকিট।
সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল
৩০ মিনিট আগে
৪০ মিনিট আগে
২০ অক্টোবর ২০২৬
