‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের ‘লাল শাপলা’ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফীনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমুদ রঞ্জন দাস (নামটি যাচাই করা প্রয়োজন), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাঁড়িয়া, ভিপি ফায়েকুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ ও নজরুল ইসলাম মহিনসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সাত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—ভাস্কর দাস, আনিসা ইবনাত, প্রতিভা ভক্ত, পিনাকী বাড়ৈ, অথৈ ঢালী, মারিয়া রহমান ইনা ও জানাইয়া।
